বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
spot_img

জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে : ডিআইজি আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমাদের অভিযান সফল হয়েছে। অভিযানে কয়েকজনকে আটক করার পাশাপাশি কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।সোমবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, ‘জঙ্গল সলিমপুরে আজ থেকে দুটি ক্যাম্প থাকবে— একটি পুলিশের এবং অন্যটি র‌্যাবের।’অভিযান এখনো চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কতজন আটক হয়েছে এবং কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তা অভিযান শেষে বলা যাবে।’এর আগে এদিন ভোর ছয়টা থেকে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের প্রায় তিন হাজার সদস্য জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের সময় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে, যাতে কেউ পালিয়ে যেতে না পারে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img