বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

চট্টগ্রাম মহানগরে হেলে পড়েছে ৫ তলা ভবন : আতংকে ভাড়াটিয়ারা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে প্রায় দেড় ফুট হেলে পড়েছে “নবরত্ন” নামের একটি ৫ তলা বহতল ভবন। চান্দগাঁও বাহিরসিগন্যাল বড়ুয়া পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন নবরত্ন ভবনটি প্রায় দেড় ফুট হেলে পড়েছে এমন তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক বাসিন্দা। পাশে অবস্থিত কাতার প্রবাসী সুমনের বিল্ডিংয়ের উপর হেলে পড়ায় নবরত্ন ভবনের কারনে আতংকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ভাড়াটিয়ারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির এক বাসিন্দা বলেন, আমরা বিষয়টি নিয়ে চিন্তিত। তবে ভয় পাচ্ছি। এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: বাহার জানান, এই বিষয়ে এলাকাবাসীর তরফ থেকে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আমরা পরিদর্শনে যাবো । এ বিষয়ে বাড়ির মালিককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img