রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
spot_img

কৃতি শিক্ষার্থীরা আগামীর দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে : এম.এ. মালেক

খবর বিজ্ঞপ্তি: একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালেক বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নতির চরম শিকড়ে পৌঁছেছে। আজকের কৃতি শিক্ষার্থীরা আগামীর দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সমাজের প্রতিটি স্তরে, তাহলেই জাতি আলোকিত মানুষ উপহার পাবে। এপিজে আবুল কালামের উক্তিগুলো মূলত স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম, হার না মানা মনোভাব এবং তরুণ প্রজন্মের আত্মোন্নয়নের ওপর ভিত্তি করে তৈরি। ‘স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না’। মেধা, মননশীলতা, সৃজনশীল কর্মকাণ্ড বজায় রেখে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যাওয়ায়-ই হবে শিক্ষার্থীদের প্রধান কাজ। পরিবর্তন চাইলে পরিবার থেকেই শিক্ষার মনোভাব গড়ে তুলতে হবে। তিনি ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেবা সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এসএসসি, এইচএসসি ও গুণীজন সংবর্ধনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সিআরএসটিভি চেয়ারম্যান মো. সেলিম নুরের সভাপতিত্বে সাংবাদিক আবছার উদ্দিন অলি ও আবৃত্তি শিল্পী সিমলা চৌধুরী’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান লায়ন ডা. আর.কে রুবেল। তিনি বলেন, সংগঠনটির বয়স ২২ বছর অতিবাহিত করলো। মূলত এই সংগঠনের কাজ হলো মানুষের কল্যাণে আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়া। প্রতি বছর অসহায় মানুষকে সেবা দিতে নানা কর্মসূচি পালন করা হয় এবং যেটি মানবিক কাজ হিসেবে সর্বমহলে স্বীকৃত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ নুরুল কবির, শিক্ষিকা নীলা বোস, মানবাধিকার সংগঠক আবদুল নুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কবি মাদল চন্দ্র বড়ুয়া, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, নারী উদ্যোক্তা খালেদা চৌধুরী, সংগীতশিল্পী হাসনা জান্নাত মিকাত, অনামিকা তালুকদার, শারমিন হোসেন, পিংকি চক্রবর্ত্তী, আঁখি দৃষ্টি, উত্তম কুমার দাশ, আনিসুর রহমান ফরহাদ, সোমা মুৎসুদ্দী, ফকরুল রাসেল, আঁচল চক্রবর্ত্তী, রিটন কান্তি দাশ, জগলু পাশা, সমীরন পাল, শংকর বড়ুয়া, এস.এম. সরওয়ার, আসিফ ইকবাল, মো. তিতাস। প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার মাধ্যমে জাতিকে পরিবর্তন করা যায়, শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষিত মানুষ সমাজ পরিবর্তন করার অন্যতম হাতিয়ার। নতুন প্রজন্মকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন পূরণে আশাবাদী হতে হবে। তরুণ প্রজন্মকে মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যেতে হবে। জাতি গঠনে তরুণ প্রজন্ম হতে পারে একমাত্র আদর্শ, আর এটাই এখন সময়ের দাবি। নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে আজ বিশ্বব্যাপী সবাই চেনে, সেটি তাঁর সফল কর্মগুণে। তিনি আমাদের চট্টগ্রামের অহংকার এবং অনুপ্রেরণার অন্যতম উৎস। অনুষ্ঠান চলাকালীন সময়ে নিউজ শব্দের এব্রিভিশন সঠিক উত্তর দেওয়ায় এক কৃতি ছাত্রীকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেছেন প্রধান অতিথি এম.এ. মালেক। নগরীর বিভিন্ন স্কুল-কলেজের এসএসসি ও এইচএসসি কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img