শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
spot_img

যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা, পুলিশের জলকামান-টিয়ারগ্যাস

অনলাইন ডেস্ক: জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হলে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। এ সময় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এদিকে ঘটনার পর বিকেল ৪টা ১২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জুলাই রেভুলেশনারি এলায়েন্স জানায়, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। জুমা–শান্তাকে বুট দিয়ে পারানো হয়েছে।আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সবাই ইনকিলাব মঞ্চের সঙ্গে আছি এবং থাকব।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img