আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারাস্থ, বরুমছড়া ফারুকিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে প্রত্যন্ত অঞ্চলে সমাজের কম সুবিধাবঞ্চিত মানুষের জন্য, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ক্রাউন এর যৌথ আয়োজনে, লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং স্থানীয় সামাজিক সংগঠন হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) সংস্থা এর সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সহ বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে, বিপি চেক-আপ, চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা এবং ছানি অপারেশন এর রোগী সনাক্তকরণ, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপ নির্ণয়, চশমা বিতরণ, এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ সহ বহুমুখী সেবা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোঃ মোসলেহউদ্দিন আহমেদ অপু, এছাড়াও জিএসটি ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, রিজিওন চেয়ারপারসন কনসার্ন লায়ন মোঃ মহিউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন জয়দেব চন্দ্র দাস, লায়ন মোঃ সরওয়ারুজ্জান চৌধুরী, লায়ন আহমেদ নুর, লায়ন জাকারিয়া চৌধুরী যুবরাজ, লায়ন মোঃ ফোরকান উদ্দিন, লায়ন আব্দুল কাদের, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন শফিকুল আলম খোকন, লায়ন মোহাম্মদ ফারুক, লায়ন মোহাম্মদ সেকান্দর। এছাড়াও উপস্থিত ছিলেন, লিও নুরুল মোস্তফা রাহাত, লিও আফজাল হোসেন, লিও দূ্র্জয় দাস, লিও তাইনু, লিও অনিক দত্ত সহ স্থানীয় সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি মাননীয় জেলা গভর্নর লায়ন্স ক্লাব দ্বয়ের সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ক্লাবগুলোর সেবা কার্যে অংশগ্রহণ করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন রোগী’কে সেবা প্রদান করা হয়।


