শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
spot_img

নুসরাত ফারিয়া কনার জন্য মার খেয়েছিলেন

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি এক পডকাস্টে তার ক্যারিয়ারের শুরুর দিকের বিস্ফোরক স্মৃতি স্মরণ করেছেন। তিনি জানিয়েছেন, প্রায় ১৩ বছর আগে নেপালে একটি কনসার্টে উপস্থাপিকা হিসেবে অংশ নেওয়ার সময় সংগীতশিল্পী কনার জন্য প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছিলেন।নুসরাত ফারিয়া বলেন, ‘‘২০১৩ সালে নেপালে একটি বড় শোতে উপস্থাপিকা হিসেবে গিয়েছিলাম। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন কনা আপু ও জেমস ভাই। কোনো কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। সেই সময় আমি প্রতিবাদ করি এবং বলি, ‘এই ঘটনার জন্য আপনাকে কনা আপুর কাছে ক্ষমা চাইতে হবে।’ তখন আমাকে আটকে রাখা হয়। তখন বয়স কম, রক্ত গরম, মাথা গরম ছিল।”
পডকাস্টে তিনি আরও স্মরণ করেছেন তার গ্রেপ্তার ও কারাবাসের অভিজ্ঞতা। বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়া এবং পরবর্তী দুই দিনের জেলজীবন তার জীবনের অনেক চেনা মানুষকে নতুনভাবে চিনিয়ে দেয়।উপস্থাপিকা থেকে চিত্রনায়িকা হয়ে ওঠার পথ নুসরাত ফারিয়ার জন্য মোটেই সহজ ছিল না। এক দশকেরও বেশি সময়ের শোবিজ ক্যারিয়ারে তিনি যেমন প্রশংসা ও হাততালি কুড়িয়েছেন, তেমনি সমালোচনারও মুখোমুখি হয়েছেন। সব চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি দেশের শোবিজ জগতের অন্যতম আলোচিত নাম।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img