শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
spot_img

বাংলাদেশকে ৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক: হ্যাটট্রিক জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু শ্রেষ্ঠত্বের মঞ্চে সেই আত্মবিশ্বাসী দলকে একদমই খুঁজে পাওয়া গেল না। অনেক ভুলের চড়া মাশুল দিতে হলো আলপি-অর্পিতা-ইয়ারজানদের। নেপালের পোখারায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হারতে হলো বাংলাদেশকে।প্রথম পর্বে ২-০ গোলে হারের মধুর প্রতিশোধ ভারতীয় মেয়েরা নিল শিরোপার মঞ্চে।সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম এককভাবে চ্যাম্পিয়ন হলো ভারত। এর আগে দুইবার বয়সভিত্তিক এই আসরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ২০২১ সালে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
২০২৪ সালে ম্যাচ কমিশনারের সেই আলোচিত টস কাণ্ডের পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।এবার প্রথম পর্বে নিজেদের জাল সুরক্ষিত রেখে প্রতিপক্ষের জালে ১৮ গোলের উৎসবে পাওয়া তিন জয় ছিল বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ানোর সঙ্গী। কিন্তু ভারতের বিপক্ষে আজ পিটার বাটলারের দলের শুরুটা হয় সাবধানী। ভারতও শুরুর দিকে বেশ সতর্ক ছিল।
তবে ম্যাড়মেড়ে মনে হওয়া ম্যাচে প্রাণ ফেরে ৪২ মিনিটে। বাঁ দিক থেকে আসা ক্রস ক্লিয়ার করতে পারেননি এতক্ষণ রক্ষণ জমাট রাখা অর্পিতা-জয়নব-সুরভিরা। দূরের পোস্টে ফাঁকায় থাকা প্রীতিকা বর্মণ বল পেয়ে যান, কিন্তু তিনি নিজে শট না নিয়ে বাড়িয়ে দেন ঝুলান নঙ্গমাইথেমকে, সহজেই বাংলাদেশ গোলকিপার ইয়ারজানকে পরাস্ত করেন ভারত অধিনায়ক।আসরে প্রথমবারের মতো গোল খেয়ে পিছিয়ে থাকার অস্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে সমতাসূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ।৫২ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও যান তৃষ্ণা। সতীর্থের থ্রু পাস ধরে গোলকিপারকে একা পান তিনি। কিন্তু অভাবনীয়ভাবে বাইরে শট নেন। বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনা আরো ফিকে হয়ে যায় ৬২ মিনিটে এলিজাবেথ লাকরার সফল স্পট কিকে। আক্রমণ ক্লিয়ার করতে ইয়ারজান পোস্ট ছেড়ে বেরিয়ে গেলেও বলের নাগাল পাননি। এরপর আলভা দেবী বলের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার সময় প্রতিমা মুন্দার আলতো স্পর্শে বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
৬৮ মিনিটে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। অর্পিতার ব্যাক পাস ক্লিয়ার করার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন ইয়ারজান, কিন্তু তিনি সময়ক্ষেপণ করেন। পার্ল ফার্নান্দেজকে ছুটে আসতে দেখে পড়িমরি করে শট নেন ইয়ারজান, কিন্তু বল লাগে পার্লের গায়ে। এই সুযোগে পাওয়া বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন তিনি।৮৩ মিনিটে আনভিতা কোনাকুনি শটে গোল করলে নেপাল থেকে হতাশা নিয়ে ফেরা নিশ্চিত হয় বাংলাদেশের।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img