রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি: মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা গতকাল চট্টগ্রামের মিরসরাই ভবনে অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারী উক্ত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়া।


সভায় সংগঠনের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. বাহার উদ্দিন এবং সাধারণ সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়া। আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনায় অংশ নেন ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, উপদেষ্টা প্রফেসর সামস্ উদ দোহা, উপদেষ্টা এস জোহা চৌধুরী, উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল মান্নান, উপদেষ্টা মজিবুর রহমান ফারুখ, দাতা সদস্য কামরুল হাসান এফসিএ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক বাহার, সহ-সভাপতি মো. ইউনুছ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, অর্থ সম্পাদক মো. বাহার উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মানিক রতন শর্মা, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী ও ইঞ্জিনিয়ার শাহদাত হোসেন, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ইরান ।ও অন্যান্য সদস্যবৃন্দ।সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img