রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

অনলাইন ডেস্ক: আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর চেয়ারম্যানসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।রোববার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ আদালতে বলেন, কর্ণফুলী নদী রক্ষায় এর আগে জনস্বার্থে দায়ের করা এক মামলায় হাইকোর্ট একাধিক নির্দেশনা দেন এবং জরিপ অনুযায়ী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে জরিপে নদী হিসেবে চিহ্নিত কর্ণফুলীর একটি অংশ চট্টগ্রাম সিটি করপোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এ কারণে আদালত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান, প্রশাসন শাখার অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, মেম্বার (ফিন্যান্স) মো. শহিদুল আলম, মেম্বার (ইঞ্জিনিয়ারিং) কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রায়ান উদ্দিন-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তি দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img