খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রমের উপর দাঁড়িয়ে আছে গণমানুষের দল বিএনপি। বিএনপিকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা সহ দেশের কাক্সিক্ষত উন্নয়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে হাটহাজারীর উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে। মীর হেলালের নেতৃত্বে হাটহাজারীর প্রান্তিক পর্যায়ে উন্নয়নের সূচনা করার জন্য ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই সকলকে হাটহাজারীর উন্নয়নের স্বার্থে এবং সকল ধর্ম বর্ণের সহ-অবস্থান নিশ্চিত করার জন্য মীর হেলালের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি গতকাল রাত ১০ ঘটিকার সময় উত্তর হাটহাজারী কালীদাশ চৌধুরী হাটের বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। প্রবীন বিএনপি নেতা ও ওলামাদল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আবছার আনসারীর সভাপতিত্বে এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা মাওলানা নাছির আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুহাম্মদ নুরুল ইসলাম বাচা, যুবদল সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোর্শেদুল আলম, কৃষক দল নেতা মুহাম্মদ কামরুল হাসান ফয়সাল, বিএনপি নেতা মুহাম্মদ ফজলুল করিম, শ্রমিক দল নেতা মুহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ আব্দুর রহমান বিশ্বাস, আহমদ মিয়া ভাণ্ডারী, ওয়ার্ড যুবদল সভাপতি মুহাম্মদ আমির হোসেন, ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল রানা রুবেল, যুবদল নেত মুহাম্মদ ফারুক প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোস্তফা আলম মাসুম আরও বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসকে আগামী দিনে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং হাটহাজারীতে মীর হেলালের যুগউপযোগী গণমুখী কার্যক্রমকে সফল করার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।


