চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাসসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় চালকসহ ৩জনকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার সময় চন্দনাইশ আবদুল বারিহাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ খাঁন জানান, রাত ১২টার সময় ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় দেয়া হয়। টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর বলে জানা গেছে।এ ব্যাপারে তিনি ব্যাখ্যা দিলেও নির্বাচনী ট্রাইব্যুনাল যা সিদ্ধান্ত দেন সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জানতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।


