শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
spot_img

ভোট দিলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ছেলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের জন্মস্থানে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের এস এস খালেদ রোড আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) আসেন তিনি। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাঁকে নিরাপত্তা দিয়ে কেন্দ্রের ভেতর নিয়ে যান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁর সঙ্গে ভোট দেন ভাই ও ক্রিকেটার নাফিস ইকবাল।ভোট দেওয়ার পর তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, সুন্দর পরিবেশে জীবনের প্রথম ভোট দিলাম, খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি সবাই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন।আরপিএটিসি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কে বি এম মোস্তফা জামান জানান, সকাল ১১টা পর্যন্ত তাঁর কেন্দ্রে ১৪ শতাংশ ভোট পড়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img