শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
spot_img

রাউজানে পাইপগান-কার্তুজ উদ্ধার

রাউজান প্রতিনিধি: রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরি পাইপগান, চারটি কার্তুজ ও দুইটি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রহমত পাড়া এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কতিপয় অস্ত্রধারী রাউজান পৌরসভা এলাকায় অস্ত্রসহ অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া নয়টার দিকে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, জসিম কোম্পানির বসতবাড়ি সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ের ঝোপে পড়ে থাকা ওই শপিং ব্যাগ তল্লাশি করে পাইপগান, কার্তুজ ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img