প্রেস বিজ্ঞপ্তি : হযরত গাউছুল আজম বাবা ভান্ডারী’র (কঃ) সুযোগ্য উত্তরসূরি, গাউছিয়তের গুপ্তধন ভান্ডারের অধিপতি, আদরের বড় নাতী আওলাদে রাসুল ও আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত গায়েবী ধন (কঃ) ৩৯ তম মহান পবিত্র বার্ষিক ওরশ শরীফ ২১ ফেব্রুয়ারি শনিবার ফটিকছড়ির আজিম নগরে গাউছিয়া গায়েবী ধন মঞ্জিল-এ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। কর্মসুচীর মধ্যে রয়েছে গোসল শরীফ, গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল, খতমে কোরআন, খতমে গাউছিয়া ও তবারুক বিতরণ। আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত গায়েবী ধন কেবলার সুযোগ্য উত্তরসুরী আলহাজ্ব মাওলানা শাহ্সূফী সৈয়দ আবুল মনছুর আল-মাইজভান্ডারী। উক্ত ওরশ শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারাদেশের হাজারো ভক্তবৃন্দদের উপস্থিত হওয়ার জন্য আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারীয়া’র মহাসচিব শাহজাদা শাহ্সূফী সৈয়দ ইরফানুর রহমান (মিজান) আল-হাছানী আল মাইজভান্ডারী আহ্বান জানিয়েছেন।


