সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
spot_img

স্থায়ী হলেন চসিকের ৪৫৯ অস্থায়ী কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আরও ৪৫৯ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। মেয়র ডা. শাহাদাত হোসেন সোমবার টাইগারপাসে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন। এসময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চসিক সূত্র জানায়, বিভিন্ন ক্যাটাগরির ১৯টি পদের বিপরীতে কর্মরত এসব কর্মচারী দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন করে স্থায়ী হওয়াদের মধ্যে কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদের কর্মীরা রয়েছেন। বিদ্যুৎ, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, অফিস সহায়তা, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাখাতে তারা কর্মরত ছিলেন।
মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৫০ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। তিনি বলেন, চসিকের উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও অভিজ্ঞ জনবল প্রয়োজন। দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি আরও জানান, যেসব পদের ক্ষেত্রে জনবল কাঠামোয় অনুমোদিত পদ রয়েছে এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেছে, সেসব পদে পর্যায়ক্রমে স্থায়ীকরণ করা হচ্ছে। অন্যান্য পদের ক্ষেত্রেও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অনুমোদন সাপেক্ষে আরও কর্মচারীকে স্থায়ী করা হবে বলে জানান তিনি। ডা. শাহাদাত বলেন, চাকরির স্থায়িত্ব নিশ্চিত হলে কর্মীদের দায়িত্ববোধ ও কর্মউদ্দীপনা বাড়ে, যা সরাসরি নাগরিক সেবার মান উন্নয়নে ভূমিকা রাখে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img