মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
spot_img

হালদা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের হালদা নদীতে নিখোঁজ যুবক মোহাম্মদ সাব্বিরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাউজান অংশের নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া ছায়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সাব্বির উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় একটি ওরশের অনুষ্ঠান শেষে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন সাব্বির ও তার কয়েকজন বন্ধু।
ওই অনুষ্ঠানে দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটির জেরে পরে নদীপথে ফেরার সময় একটি দল নৌকায় উঠে অপর দলের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন নদীতে পড়ে যান। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল।
হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী জানান, ‘খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। মঙ্গলবার সকালে নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img