অনলাইন ডেস্ক : পুলিশ সদস্যের মোটরসাইকেলে চড়ে শপথ নিতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
মোটরসাইকেলে চড়ে শপথ নিতে এসে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (তারিখ) সকালে জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠানে যোগ দিতে এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে করে আসতে দেখা যায় তাকে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যায়, সাদামাটা পোশাকে তাড়াহুড়ো করে এক পুলিশ সদস্যের মোটরসাইকেলের পেছনে বসে সংসদ ভবনের দিকে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ।এ সময় তাকে ঘিরে সাংবাদিক ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভিড় লক্ষ্য করা যায়।এর আগে সকাল ৯টা থেকে জাতীয় সংসদ ভবনের গেটে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। বিএনপির অন্যান্য এমপিরা বিভিন্ন ধরনের ব্যক্তিগত ও প্রটোকল গাড়িতে এলেও ব্যতিক্রমীভাবে মোটরসাইকেলে করে আসেন সালাহউদ্দিন আহমদ। তার এই সরল ও স্বাভাবিক উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
পরে বেলা পৌনে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


