মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
spot_img

নায়ক মান্না নেই ১৮ বছর

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না-র আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সময় পেরিয়েছে প্রায় দেড় যুগ, তবে তাঁর জনপ্রিয়তা আজও অটুট। প্রিয় এই তারকাকে আজও শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন ভক্তরা।শৈশব থেকেই অভিনয়ের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। উচ্চমাধ্যমিক শেষে ঢাকায় পড়াশোনার সময় ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশ নিয়ে রূপালি জগতে প্রবেশ করেন তিনি।
মান্নার অভিনীত প্রথম ছবি ‘তওবা’ হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘পাগলি’। তবে ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি।এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢালিউডের নির্ভরযোগ্য নায়ক হিসেবে। কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ সিনেমায় তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।
পরবর্তীতে ‘অন্ধ প্রেম’, ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’ ও ‘দেশদ্রোহী’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ১৯৯৯ সালে ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’ ও ‘লাল বাদশা’র মতো সুপারহিট সিনেমা উপহার দেন এই তারকা।
মৃত্যুর আগ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন মান্না।অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল ছিলেন তিনি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘লুটতরাজ’, ‘আমি জেল থেকে বলছি’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেন।ক্যারিয়ারে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাচসাস পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন এই জনপ্রিয় অভিনেতা।ব্যক্তিগত জীবনে সহ-অভিনেত্রী শেলী কাদেরকে বিয়ে করেছিলেন মান্না।তাঁদের একমাত্র পুত্র সিয়াম ইলতিমাস মান্না। চলচ্চিত্রে তাঁর অবদান এবং দর্শকের হৃদয়ে গড়ে ওঠা ভালোবাসা আজও তাঁকে অমর করে রেখেছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img