বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
spot_img

ছুটি শেষে ট্রাকের ঢল, ৩ মহাসড়কে অচলাবস্থা

অনলাইন ডেস্ক: নির্বাচনী ছুটির পর একযোগে নেমে পড়া পণ্যবাহী যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এই তিনটি গুরুত্বপূর্ণ সড়কে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে।স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।পরিস্থিতি আরো জটিল করেছে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে চলমান সড়ক সম্প্রসারণ কাজ। এতে যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে যাওয়ায় যানজট আরো তীব্র হচ্ছে।কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান কালের কণ্ঠকে জানান, নির্বাচনের কারণে বেশ কয়েকদিন পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ ছিল। ছুটি শেষ হতেই সব গাড়ি একসঙ্গে রাস্তায় নামায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।তবে মদনপুরের পরের সড়কগুলো এখনো স্বাভাবিক আছে।
তিনি আরো বলেন, ‘যানজটের পেছনে আরেকটি কারণ হলো রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের পণ্য পরিবহনের চাপ হঠাৎ বেড়ে যাওয়া। যদিও যাত্রীবাহী বাসের চাপ তুলনামূলক কম, তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যা অনেক বেশি।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img