অনলাইন ডেস্ক: বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।ধন্যবাদ দিয়ে ওই পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।‘গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।’
প্রধান উপদেষ্ঠা ধন্যবাদ! অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না I গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে। প্রধান উপদেষ্টা। প্রফেসর মুহাম্মদ ইউনুসের পক্ষে, প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেস্টার কার্যালয়”প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বার্তা দিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।


