বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
spot_img

বায়েজিদে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বায়েজিদ লিংক রোডের পাশে একটি বহুতল ভবনে এ অভিযান চালানো হয়।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্যটি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন— নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরে এলাকার চার মামলার আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) ও একই থানার বিবিরহাট এলাকার আবুল কালাম আজাদ (৬২)।
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় সূত্র ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত মুখ হিসেবে চিহ্নিত। তিনি গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম–৮ আসনের একটি জনসংযোগ কর্মসূচিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত সরোয়ার বাবলার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।’তিনি বলেন ‘দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানকালে এবং দেশে আসা–যাওয়ার সময় তিনি বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ ইন্টারনেট কল এবং বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করতেন।’‘এছাড়া ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। গ্রেপ্তার হওয়ার অপর ব্যক্তি আবুল কালাম আজাদ ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত গাড়িচালক। তিনি চাঁদার অর্থ উত্তোলনে সহায়তা করতেন।’র‌্যাব-৭ এর সহকারী পরিচালক জানান, সিডিএমএস পর্যালোচনায় ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img