বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
spot_img

লালদিঘী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন। তিনি বলেন, গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে লোহাগাড়া থানায় তিনটি মামলা আছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img