শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
spot_img

ধানের শীষ সমর্থক গোষ্ঠী ঢাকা মহানগর উত্তর শাখার দোয়া ও ইফতার মাহফিল

খবর বিবিজ্ঞপ্তি: ধানের শীষ সমর্থক গোষ্ঠী ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান ঘোষক মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান আল্লাহকে সন্তুষ্ট রেখে যাতে সুন্দর ভাবে সরকার পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যে মহান আল্লাহর দরবারে দোয়া মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক, প্রাক্তন যুব ও ছাত্রনেতা সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়েজুল্লাহ সাকিব, যুগ্ম আহবায়ক জালাল আহমেদ, ঢাকা মহানগর উত্তর ধানের শীষ সমর্থক গোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম ইসলাম, জিহাদ ইসলাম, হৃদয় খান, শুভ আহমেদ, রায়হান উদ্দিন, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ আরিয়ান, আলিফ উদ্দিন, মোহাম্মদ সজীব, মোহাম্মদ জীবন, মইনুদ্দিন, মোহাম্মদ সামির, মোঃ রিমেল, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আকাশ, মাহমুদ হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ দুর্জয়, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ সাইমুল, মোহাম্মদ সালমান, মোহাম্মদ গালিব, মোহাম্মদ তামিম, রাব্বি হোসেন, মোঃ মুন্না, জাকির হোসেন, মোহাম্মদ সিয়াম, কামরুল ইসলাম, মোঃ সুজন, মোহাম্মদ রাতুল প্রমুখ নেতৃবৃন্দ।
মহান আল্লাহর দরবারে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়। জনাব তারেক রহমান যাতে মহান আল্লাহকে রাজি খুশি রেখে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সেবা করতে পারেন সেজন্য সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img