শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
spot_img

‘সমকামী দম্পতি’ হচ্ছেন রাশমিকা-কৃতি!

বিনোদন ডেস্ক : কয়েক দিনের মধ্যেই ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করার কথা রয়েছে রাশমিকা মান্দানা-র। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করতে চলেছেন তিনি ও বিজয় দেবেরাকোন্ডা। ইতিমধ্যে সম্ভাব্য আয়োজন ঘিরে নানা আলোচনা চলছে ভক্তমহলে।এই আবহেই সামনে এসেছে নতুন এক সিনেমা-গুঞ্জন, যা নিয়ে চর্চা শুরু হয়েছে মুম্বাইয়ের বিনোদন অঙ্গনে।
বাস্তব নয়, পর্দার গল্পেই নাকি এক অন্যরকম সম্পর্কে দেখা যাবে রাশমিকাকে।শোনা যাচ্ছে, তাকে দেখা যেতে পারে আসন্ন ছবি ‘ককটেল ২’-এ। বহুদিন ধরেই ককটেল-এর সিক্যুয়াল নিয়ে জল্পনা চলছিল। বিদেশে শুটিং চলাকালীন কিছু নেপথ্য মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও গল্প এতদিন আড়ালেই ছিল।এবার ইন্ডাস্ট্রি সূত্রে কানাঘুষো, এই ছবিতে কৃতি শ্যানন-এর সঙ্গে সমকামী সম্পর্কের গল্পে দেখা যাবে রাশমিকাকে। কৃতি-রাশমিকা এই ছবিতে ‘সমকামী দম্পতি’ হিসেবে ধরা দেবেন।আরও জানা যাচ্ছে, দুই নারী চরিত্রকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সম্পর্কের জটিলতা, যেখানে তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শাহিদ কাপুর।সম্প্রতি শুটিংয়ের শেষ দিনে পরিচালক হোমি আদাজানিয়া পুরো টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেন।সেই ফ্রেমেই একসঙ্গে দেখা যায় কৃতি, রাশমিকা ও শাহিদকে। এরপর থেকেই গল্পের সম্ভাব্য দিক নিয়ে আলোচনা আরও জোরদার হয়।শোনা যাচ্ছে, সমসাময়িক প্রজন্মের সম্পর্কের নতুন বাস্তবতা তুলে ধরতেই এই কাহিনি গড়ে উঠেছে। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরেই মুক্তি পেতে পারে ছবিটি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img