সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
spot_img

চলে গেলেন প্রফেসর রনজিৎ কুমার ধর

খবর বিজ্ঞপ্তি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রনজিৎ কুমার ধর ২২ ফেব্রুয়ারী রোববার সকাল ৭টায় কোতোয়ালী থানাধীন মোমিন রোডস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এদিন বিকেলে চট্টগ্রামের রাউজানস্থ জগন্নাথ হাটের ডাবুয়া ধরবাড়ির পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আয়কর আইনজীবি জাবেদ আহমেদসহ ‘জিওগ্রাফিকা’ পরিবারের সকল সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, প্রফেসর রীতা দত্তের স্বামী ও ভুগোল বিষয়ক জার্নাল ‘জিওগ্রাফিকা’র সম্পাদক প্রকৌশলী জ্যোতির্ময় ধরের পিতা প্রফেসর রনজিৎ কুমার ধর ১৯৬৯-৭০ সাল পর্যন্ত রাঙামাটি সরকারী কলেজের প্রভাষক হিসেবে, ১৯৭৯-৮০ সাল পর্যন্ত, সরকারী ইসলামী ইন্টারমিডিয়েট কলেজের প্রভাষক, ১৯৮০-৯১ সাল পর্যন্ত হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক, ১৯৯১-৯৭ পর্যন্ত একই কলেজের সহযোগী অধ্যাপক, ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম কলেজের অধ্যাপক, ২০০০ সালে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারী কলেজের অধ্যক্ষ, ২০০০-২০০২ সাল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং ২০০২ সালে ৬ মাস বোয়ালখালীর আশুতোষ সরকারী কলেজ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img