শনিবার, মে ২, ২০২৬
spot_img

সন্ত্রাস-চাঁদাবাজি চলবে না নতুন বাংলাদেশে : চট্টগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, যে অপরাধ করবে, সে শুধু অপরাধী। তার অন্য কোনো পরিচয় নেই। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না। সোমবার সকাল ১১টায় বোয়ালখালী থানা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায়। আমরা ২০ বছর আগে যে ধারাবাহিকতায় চলেছি, এখন আর সেই পথে চলা যাবে না। সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সবাই মিলে নতুন বাংলাদেশে নিরাপদ সমাজ গড়তে হবে।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বোয়ালখালী থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।এইদিন ট্রাই সাইকেল, বাই সাইকেল, সুবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ ও উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img