বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
spot_img

মিরসরাইয়ে নিজ জমিতে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের পাশে নিচু ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। কী কারণে তিনি হত্যার শিকার হয়েছেন— এ বিষয়ে পরিবারের সদস্যরা কোনো তথ্য জানাতে পারেননি।স্থানীয়রা জানান, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে তার দুই পা বাঁধা ছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঠাকুরদীঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img