বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
spot_img

মবের হাতে হত্যাকৃত ব্যক্তিদের জন্য ইউনূস সরকার দায়ী : আব্দুন নূর তুষার

অনলাইন ডেস্ক : বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেন, ‘আমি মনে করি, প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে অবশ্যই দায়ী করা যায় এবং দায়ী করা উচিত।’মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত টক শো-তে তিনি এসব কথা বলেন।আব্দুন নূর তুষার বলেন, ‘ড. ইউনূস মব চালু করেননি? মব আছে আইনের মধ্যে? বিচার করেছেন? উনি মব ধরার জন্য একবার একটা বক্তৃতা দিয়েছেন, উনার পরিষ্কার বক্তৃতা আছে।’তিনি বলেন, “বক্তৃতা দিলে মানুষকে উৎসাহ দেওয়া হয়।উনার পরিষ্কার বক্তৃতা আছে, ‘গ্রামেও এসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নেই?’ শরীরের তেজ দিয়ে কি আইন প্রযুক্ত করতে হয়? ওনার বক্তৃতার মধ্যে উনি উৎসাহ দিয়েছেন মবকে।”তিনি আরো বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী তার হাতে, আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে, আইন প্রতিরোধ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসে আপনি বলবেন ‘তেজ দেখাও’, তো সেইটা মবকে উৎসাহ দেওয়া না?”

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img