বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
spot_img

মিরসরাইয়ে সিলিন্ডারবাহী গাড়ি উল্টে চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট

মিরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি উল্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।জানা গেছে, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সড়কে ছড়িয়ে থাকা সিলিন্ডারগুলো সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু করা হয়। তবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উল্টে যাওয়া গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা মো. শাকিব জানান, দুপুরের দিকে চট্টগ্রামমুখী লেনে চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সিলিন্ডারবোঝাই গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এতে মহাসড়কের ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন।বারৈয়ারহাট থেকে ছেড়ে আসা চয়েস পরিবহনের যাত্রী আল আমিন বলেন, দীর্ঘক্ষণ জ্যামে আটকে পড়েছি। ঠাকুরদীঘি বাজারের আগ থেকে মিঠাচড়া বাজার পর্যন্ত দীর্ঘ যানজট। এতে করে রোজার দিনে বেশী কষ্ট হচ্ছে গাড়িতে বসে থাকতে। ৩-৫ মিনিটের পথ পার হতে অন্তত ২০ থেকে ২৫ মিনিট সময় পৌঁছাতে
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বুধবার বেলা ১২টা দিকে মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে একটি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে গেলে সাময়িক যানজট চলাচল সীমিত হয়ে পড়ে। গাড়িটি দ্রুত সরিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img