বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
spot_img

হালিশহরে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, সর্বমোট মৃত্যু-৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম শাখাওয়াত হোসেন (৪৯)। তিনি মোটর পার্টস ব্যবসায়ী ছিলেন। বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয় বলে নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে। এর আগে সেহেরির সময় নগরের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে হালিমা মঞ্জিল নামের আবাসিক ভবনের ৩য় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনের মৃত্যু হলো।
জানা গেছে, গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের স্ত্রী নুরজাহানের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার মৃত্যু হয় ছেলে সাফায়াত, পর্তুগালপ্রবাসী ভাই সামির ও সামিরের স্ত্রী আয়েশা আকতারের। দগ্ধ আরও ৪ জন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। শাখাওয়াত হোসেনের বন্ধু মনসুর আলী জানান, লাশ কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img