শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
spot_img

মিরসরাই নিজামপুরে লরির চাপায় বৃদ্ধ নিহত

মিরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মিরসরাইয়ে উপজেলার নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরুল আলম উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বিএসআরএমের স্ক্র্যাপবাহী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল আলম একজন পরহেজগার মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি সীতাকুণ্ডের গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুরে যান। সেখান থেকে গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি তাকে চাপা দেয়।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img