অনলাইন ডেস্ক : রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে বাকপ্রতিবন্ধী এক কিশোর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের আলুর জমির মাঠে।ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে ফোন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় দুই ঘণ্টার পর অক্ষত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করেন। ওই কিশোরের নাম সুমন হোসেন।
সে একই এলাকার মাহাতাব হোসেনের ছেলে।সুমনের বাবা জানান, বেশ কিছু দিন ধরে সুমন ফোনের জন্য দাবি করে আসছে। আজ দেব কাল দেব করে কিনে দেওয়া হয়নি। আজ সকালেও ফোনের দাবি করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।
পরে কৃষকসহ গ্রামের লোকজন তাকে হাই ভোল্টেজের লাইনের বিদ্যুতের খুঁটিতে বসে থাকতে দেখে পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবহিত করা হলে ওই লাইনের বিদ্যুৎ বন্ধ করা হয়।


