রবিবার, মার্চ ১, ২০২৬
spot_img

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদ শহরে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, এ সময় ওই বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছে আফগান সেনাবাহিনী ও পুলিশ। স্থানীয় বাসিন্দারা এএফপি’কে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই ওই পাইলট প্যারাসুট নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং পরে তাকে আটক করা হয়।পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, ‘জালালাবাদ শহরের ষষ্ঠ জেলায় একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এর পাইলটকে জীবিত আটক করা হয়েছে।’পূর্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী নিশ্চিত করেছেন যে, আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানি বিমানটি ভূপাতিত হয়েছে এবং পাইলটকে জীবিত অবস্থায় বন্দি করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img