শনিবার, মার্চ ১৪, ২০২৬
spot_img

আমেরিকাকে অনুমোদনহীন যুদ্ধে জড়াচ্ছেন ট্রাম্প: কমালা হ্যারিস

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন সাবেক উপরাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেত্রী কামালা হ্যারিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান এবং ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক হামলার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এমন একটি যুদ্ধে টেনে নিচ্ছেন, যা আমেরিকানরা চায় না। আমি স্পষ্টভাবে বলছি, আমি ইরানে শাসন পরিবর্তনের যুদ্ধের বিরোধী এবং ট্রাম্পের এই যুদ্ধে আমাদের সেনাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।’
তিনি আরো বলেন, ‘আমি এই যুদ্ধের বিরোধিতা করি এবং এটা প্রত্যেকের করা উচিত। এ বিষয়ে কংগ্রেসকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’ তিনি বলেন, ‘আমেরিকার মানুষ চায় না, আমাদের ছেলে এবং মেয়ে এই অনুমোদিত যুদ্ধে যাক এবং আমি এর ঘোর বিরোধিতা করি।’ইরান ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্দান এবং কুয়েতের মতো দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।যার ফলে আশঙ্কা করা হচ্ছে, সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং অঞ্চলটিতে অস্থিরতা বেড়ে যাবে।
হামলার পর ২৮ ফেব্রুয়ারি পরিচালিত একটি প্রাথমিক জরিপে দেখা গেছে, মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩৩ শতাংশ ইরানের ওপর মার্কিন হামলার পক্ষে সমর্থন জানিয়েছেন এবং ৪৫ শতাংশের বেশি বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাট এবং স্বাধীনদের মধ্যে যথাক্রমে মাত্র ১০ শতাংশ এবং ২১ শতাংশ সমর্থন প্রকাশ করেছেন, যেখানে ৬৮ শতাংশ রিপাবলিকান সমর্থন প্রকাশ করেছেন।সূত্র : আলজাজিরা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img