বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
spot_img

আইসিটি প্রশিক্ষনার্থীদের মাঝে উপকূল সমাজ উন্নয়ন সংস্থার সার্টিফিকেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে ৪০ জন যুব প্রশিক্ষণার্থীকে আইসিটি(কম্পিউটার অফিস এ্যপ্লিকেশন কোর্স) বিষয়ে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মিরসরাই কমর আলী উচ্চ বিদ্যালয়ের স্মৃতি হলে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদ সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা অডিট অফিসের অডিট এন্ড একাউন্টস অফিসার সমরজিৎ কুমার বড়ুয়া, বেসরকারী উন্নয়ন সংগঠন সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার এম নাসির উদ্দিন, কমর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল আবেদীন, সাংবাদিক হারাধন চক্রবর্ত্তী। আলোচনা শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীকে কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করেন।


বক্তারা বলেন, বিশ্ব এখন ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে। তাই ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত উন্নয়নের জন্য আইসিটি দক্ষতা অপরিহার্য। বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হয়। শুধু বড় প্রতিষ্ঠান নয় ছোট ব্যবসা প্রতিষ্টানেও আইসিটি জ্ঞানসম্পন্ন কর্মী চাওয়া হয়। অনলাইন শিক্ষা, ই-লাইব্রেরী, ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে ঘরে বসে বিশ্বমানের শিক্ষা গ্রহন করা যায়। এছাড়াও প্রশাসনিক ও দাপ্তরিক দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নে ফ্রি-ল্যান্সিং, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং,বৈশ্বিক যোগাযোগ ও তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম আইসিটি। তাই আজকের শিক্ষার্থী, বেকার যুবক যুবতীসহ সকলকে আইসিটি শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরী। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত নাগরিক হিসাবে আমাদের সকলকে এখনই প্রস্তুতি নিতে হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img