শনিবার, মার্চ ১৪, ২০২৬
spot_img

কুয়েতে মিসাইল হামলায় চট্টগ্রামের প্রবাসী নিহত

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।নিহত মোহাম্মদ জাহেদ হোসেন রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাসজীবন কাটাচ্ছিলেন এবং সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে মিসাইল হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রবাসে থাকা সহকর্মীরা পরিবারের সদস্যদের জানিয়েছেন।
নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় সকাল সাড়ে ১১টায় এ মিসাইল হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই জাহেদ হোসেনের মৃত্যুর খবর সহকর্মীদের মাধ্যমে পরিবারকে জানানো হয়।
জাহেদ হোসেনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবারে শোকের মাতম শুরু হয়। স্বজন ও প্রতিবেশীরা জানান, তিনি অত্যন্ত ভদ্র, সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের প্রধান উপার্জনকারী হিসেবে তিনি নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ করতেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img