শনিবার, মার্চ ৭, ২০২৬
spot_img

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

অনলাইন ডেস্ক : ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল রাতে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।শুক্রবার (৬ মার্চ) ভারতীয় বিমান বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নিহত দুই পাইলট হলেন- স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।
আইএএফের সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং এই দুঃখের সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে থাকবেন বলে আইএএফ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানানো হয়।সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা জানান, রাশিয়ার তৈরি এই বিমানের সঙ্গে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সুখোই সু–৩০ এমকেআই একটি দুই আসনের, বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান, যা রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই তৈরি করেছে। বর্তমানে ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি হচ্ছে। ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে ২৬০টিরও বেশি সু–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img