শনিবার, মার্চ ৭, ২০২৬
spot_img

উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : উত্তর কোরিয়ার বিপক্ষে খুব কমই আক্রমণ শানাতে পেরেছে বাংলাদেশ দল। ছবি: সোহেল সরওয়ার
চীনের তুলনায় উত্তর কোরিয়া যে অনেক বেশি কঠিন প্রতিপক্ষ হবে, তা আগে থেকেই জানা ছিল। তবু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দারুণ লড়াই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল সমর্থকদের। কিন্তু শুক্রবার (৬ মার্চ) সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ফিফা র‍্যাংকিংয়ে নবম স্থানে থাকা শক্তিশালী দলটির সামনে শেষ পর্যন্ত ভেঙে পড়েছেন পিটার বাটলারের শিষ্যরা।
সিডনিতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কোরিয়ানরা। তাদের গতি ও সংগঠিত আক্রমণের সামনে বেশিরভাগ সময়ই চাপে ছিল বাংলাদেশের রক্ষণভাগ।কোরিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন কিয়ং-ইয়ং কিম।এছাড়া একটি করে গোল করেছেন জিন-হং হ্যান, ইউ-জং মিয়ং ও হাই-ইয়ং কিম। কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ।
ফলে টুর্নামেন্টে বড় এক হারের মুখ দেখেই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের মেয়েদের।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img