রবিবার, মার্চ ৮, ২০২৬
spot_img

‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক : ঢাকায় আয়োজিত সরকারি এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করে আলোচনা তৈরি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে চলছে নানা আলোচনা।আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্র প্রধানের দায়িত্ব পাওয়া মি. সাহাবুদ্দিন অতীতে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করলেও এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলাতেই এই আলোচনা তৈরি হয়েছে।এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় আয়োজনগুলোয় বক্তব্য দিতে দেখা যায়নি তাকে।অন্তর্বর্তী সরকারের আঠারো মাসের শাসনের পর এই প্রথম তিনি সরকারি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিএনপির নতুন সরকারের সময়ে।শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস- ২০২৬’ উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত নয় দিন ব্যাপী পাট ও বহুমুখি পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img