সোমবার, মার্চ ৯, ২০২৬
spot_img

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করছেন তার নাতনি জাইমা রহমান।
গণতন্ত্র পুনরুদ্ধার ও অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। তার পক্ষে এই বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন জাইমা রহমান।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় এ বছর বিশেষ ক্যাটাগরিতে বেগম জিয়াকে এই সম্মাননা প্রদান করা হয়।আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণকালে ব্যারিস্টার জাইমা রহমানকে আবেগাপ্লুত দেখা যায়। মিলনায়তনজুড়ে তখন এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে অন্যান্য বছরের ন্যায় এ বছরও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন:
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার; শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য ববিতা খাতুন; সফল জননী ক্যাটাগরিতে নুরবানু কবীর; নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শমলা বেগম; সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আফরোজা ইয়াসমিন।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img