মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img

সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে জরিমানা গুনল জেন্টেল পার্ক ও শৈল্পিকসহ ৪ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীতে পণ্যের দাম বাড়ানোসহ নানা অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মহানগরের আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে সোমবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযান পরিচালনা আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পোশাকের গায়ে ডাবল স্টিকার দিয়ে দাম বাড়ানোর কারণে জেন্টেল পার্ক নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, অন্যের উৎপাদিত পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রির কারণে শৈল্পিককে ৩০ হাজার টাকা, নিষিদ্ধ এবং অনঅনুমোদিত প্রসাধনী বিক্রির কারণে ইন্টার লিঙ্ক কসমেটিককে ৫ হাজার টাকা ও একই কারণে আর বি কালেকশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img