মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img

ফের মুক্তি পেছাল আলিয়ার সিনেমার

বিনোদন ডেস্ক : যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’র মুক্তি আবারও পিছিয়ে গেছে। পূর্বে ছবির রিলিজের তারিখ প্রায় নির্ধারিত হলেও, বক্স অফিসের অন্যান্য বড় ছবি—রণবীর সিংয়ের ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ এবং সালমান খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর সঙ্গে মুখোমুখি হওয়া এড়াতে প্রযোজনা সংস্থা রিলিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।সোমবার অন্তর্জালে উন্মুক্ত হওয়া নতুন পোস্টারে আলিয়া ভাট গোয়েন্দার চরিত্রে ধরা দিয়েছেন। ক্ষুরধার লুক এবং রক্তাক্ত, প্রতিশোধস্পৃহ চেহারায় প্রথম ঝলকই দর্শককে আকৃষ্ট করেছে।প্রথমে সিনেমাটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির কথা ছিল, পরে ২০২৬ সালের এপ্রিল মাসে পরিবর্তিত হয়। এবার নিশ্চিত করা হয়েছে, ১০ জুলাই মুক্তি পাবে আলিয়া ভাট, শর্বরী ওয়াঘ, ববি দেওল ও অনিল কাপুর অভিনীত এই গোয়েন্দা ছবি।প্রযোজকরা জানিয়েছেন, দুই বড় সিনেমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা এড়াতেই জুলাই মাসে রিলিজ নির্ধারণ করা হয়েছে। এর ফলে আলিয়া ভাটের সিনেমার বক্স অফিস ব্যবসা নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img