বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img

তারাবি শেষে বাসায় ফেরার পথে মক্কার সড়কে প্রাণ হারালেন পটিয়ার প্রবাসী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।মফিজুর রহমান (৬৫) পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বসবাস করছিলেন।জানা গেছে, বুধবার রাতে মক্কায় তারাবির নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে তারেকুর রহমান তারেক।জানা গেছে, নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার ও সংশ্লিষ্টরা প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img