বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
spot_img

সিএমপি’র বিশেষ অভিযান ‘অপারেশন এস ড্রাইভ’-এ গ্রেফতার-৪৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন এস ড্রাইভ’-এ নগরের বিভিন্ন এলাকা থেকে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২ জনই ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ৬ জন জুয়াড়ি, ৩ জন মাদক কারবারি এবং ২ জন চাঁদাবাজ রয়েছে। বুধবার দুপুরে সিএমপির জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদের পাঠানো তথ্যে এ বিষয়টি জানা যায়।
জানা গেছে, অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৯টি তাজা গুলি, একটি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত এসএমজি, দুটি এসএমজি ম্যাগাজিন, ৫০টি তাজা গুলিসহ একটি প্লাস্টিকের বুলেট কেইস, একটি মোটরসাইকেল, ব্যাগ ও মোবাইল ফোন এবং ১৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, নগরে ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক কারবার ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে এস ড্রাইভের মতো বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে বুধবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে কোতোয়ালী থানা এলাকা থেকে ৩ জন, সদরঘাট থেকে ৩ জন, চকবাজার থেকে ১ জন, বাকলিয়া থেকে ১ জন, বায়েজিদ থেকে ২ জন, পাঁচলাইশ থেকে ৩ জন, চান্দগাঁও থেকে ৫ জন, পাহাড়তলী থেকে ৩ জন, আকবরশাহ থেকে ৫ জন, হালিশহর থেকে ৪ জন, ডবলমুরিং থেকে ৬ জন, বন্দর থেকে ২ জন, ইপিজেড থেকে ১ জন, পতেঙ্গা থেকে ৫ জন এবং কর্ণফুলী থানা এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img