শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
spot_img

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইস্যুতে আপিল খারিজ, চুুক্তি বৈধ

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনাসংক্রান্ত চুক্তি প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ বিষয়ে হাইকোর্টের রুল খারিজের রায় বহাল থাকল এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের করা লিভ টু আপিল খারিজ করে দেন।আদালতে লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক।
আদালতের আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগ সবকিছু শুনে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, চুক্তি প্রক্রিয়ার আলোচনায় কোনো আইনের ব্যত্যয় ঘটেনি, কোনো অস্বচ্ছতা নেই এবং মামলাকারীদের এ বিষয়ে মামলা করার লোকাস স্ট্যান্ডাইও নেই।ফলে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকল না।’
এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। ২০২৪ সালে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় জিটুজি ভিত্তিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও শ্রমিক সংগঠন এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
পরে ‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শিরোনামে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর সেটিকে যুক্ত করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে চুক্তি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
প্রাথমিক শুনানি শেষে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়, কেন এই চুক্তি প্রক্রিয়াকে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন, ২০১৫ এবং পিপিপি প্রকল্প বাস্তবায়ন নীতিমালা, ২০১৭-এর লঙ্ঘন ও স্বেচ্ছাচারী ঘোষণা করা হবে না।রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন।জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি-সংক্রান্ত প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। অন্যদিকে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন খারিজ করে দেন।
পরে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে গত ২৯ জানুয়ারি তিনি রুল খারিজ করে রায় দেন। এর বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করে রিটকারী পক্ষ। তবে সর্বশেষ আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img