শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
spot_img

দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর।ইরানের জাহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার সঙ্গে ছিলেন। তবে তিনি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।রেজাই কোচি আরও বলেন, নতুন নেতা যে হাসপাতালে ছিলেন, সেখানেও হামলা চালানো হয়েছিলো। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এতে সফল হতে পারেনি। তবে ইরানি এমপি সেই হাসপাতালের নাম বলেননি, এমনকি হাসপাতালের স্থান নিয়েও কোনো আভাস দেননি।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ছেলে মোজতবা খামেনি।
গত রোববার ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’র সম্মতিতে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই ভাষণে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুংকার দিয়েছেন মোজতবা।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন।এই হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে গত রোববার ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সম্মতিতে মুজতবা খামেনিকে তার বাবার স্থলাভিষিক্ত করা হয়।
ভাষণে মোজতবা খামেনি স্পষ্ট জানান, শত্রুপক্ষকে চাপে রাখতে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট ‘হরমুজ প্রণালী’ বন্ধ রাখা হবে।
এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় এসব ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img