রবিবার, মার্চ ১৫, ২০২৬
spot_img

পতেঙ্গায় ইটের আঘাতে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের ঠিক আগ মুহূর্তে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর ছোট সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী। শনিবার (১৪ মার্চ) বিকেলে পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার। তিনি আব্দুল মান্নান ও নুর নাহারের কন্যা।অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম, যার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত প্রায় এক মাস ধরে জহিরুল ও হালিমার দাম্পত্য জীবনে কলহ চলছিল। শনিবার ইফতারের কিছুক্ষণ আগে পারিবারিক কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে জহিরুল দুটি ইট দিয়ে হালিমার মাথায় আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হত্যাকাণ্ডের পর জহিরুল ছোট শিশুকে সাথে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img