রবিবার, মার্চ ১৫, ২০২৬
spot_img

জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা একান্ত জরুরী : বরুমতির বাঁকে’র ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি: ‘বরুমতির বাঁকে ও লেখক পাঠক প্রত্যাশা’ এবং ‘ স্বাধীনতা ও আমাদের গর্ব ‘ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে রোববার অনুষ্ঠিত হয়। বরমতির বাঁকে’র প্রকাশক সৈয়দ মিনহাজুর রহমান সভাপতিত্বে বরুমতির বাঁকে’র সম্পাদক উত্তম কুমার আচার্য্যের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ একরাম হোসাইন , অপর্ণাচরন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাইন্ডসেট এন্ড গ্লোবাল স্কলার এর পরিচালক গৌতম সেন, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার এম এ হোসেন, শঙ্খতীর সম্পাদক মহিউদ্দীন কাদের, বরুমতির বাঁকে’র প্রতিবেদক তৌফিকুল ইসলাম জোহাদী প্রমুখ।
বক্তারা বলেন একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বরুমতির বাঁকে কাজ করছে এবং ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদ ও দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা সে সুযোগ এনে দিয়েছে। এই স্বাধীনতা একদিনে বা একটি ডাকে অর্জিত হয়নি, ১৯৪৭ এর পর থেকে ধাপে ধাপে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গেছে। সকলকে এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা ও একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img