বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
spot_img

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আমির খসরু

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বার্তায় তিনি দেশের সর্বস্তরের মানুষ, দলের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সবাইকে নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান।বার্তায় তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। সবাই যেন পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।তিনি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ যে আস্থা রেখে দায়িত্ব প্রদান করেছে, তা যথাযথভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন। একইসঙ্গে গণতন্ত্রের ধারাবাহিকতায় ভবিষ্যতেও জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img