বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
spot_img

বান্দরবানে পাহাড়ের পাদদেশ মিলল নিখোঁজ মা-মেয়ের লাশ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান শহরের কাছে মেঘলা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার কাছে পাহাড়ের পাদদেশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত মায়ের নাম রমেসিং মার্মা (৩০) ও তার মেয়ের নাম বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি কানা পাড়ার কাছে দাঁতভাঙ্গা এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিলেন না আত্মীয়-স্বজনরা। পরে অনেক খোঁজাখুজির পর আজ দুপুরে স্থানীয়রা মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখেন মা-মেয়েকে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটনের দাবি করেছে এলাকাবাসী।এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, ‘শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img